শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঢাকার ৯ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৫, ১১:১৮

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৫১৮ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেখা যায় ঢাকার ৯ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (১০৮৫)। দূষণের তালিকায় এর পরেই রয়েছে গোড়ান (৮২৭), কল্যাণপুর (৬৬৩), গুলশান লেক পার্ক এলাকা (৬৪৮), পশ্চিম নাখালপাড়া সড়ক এলাকা (৫২১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা (৫১৮), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (৪১২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (৩৬৬) ও পীরেরবাগ রেল লাইন (৩০২) এলাকায় বাতাসের মান 'ঝুঁকিপূর্ণ' পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো (৫২৮)।

ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৬৭ গুণ বেশি রয়েছে। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয় ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর