শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রেস সচিব

ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫, ১৪:৪১

প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত পাঁচ মাসে প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতা আছে এখন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার ক্রিটিসাইজ করা যাবে।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময়। কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না।

ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে বলেও জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর