শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ধর্ম উপদেষ্টা

আগামী নির্বাচন হবে দিনের আলোতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‌‘আগামীতে এ দেশে দিনের আলোয় নির্বাচন হবে, যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে ভোট দিবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। দয়া করে কোনো চোর বাটপার ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না।’

গতকাল (২৮ ডিসেম্বর) শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের আগা দিয়ে চুরি করে। টাকা ছাড়া এদেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আমরা ক্ষমতার জন্য পাগল। একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না। প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে ক্ষমতায় থাকতে চায়।’

তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপত্বিতে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমাদের তত্বাবাধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল প্রমুখ। পরে তাফসীরুল কুরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামায়েকেরাম বয়ান করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর