শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক: উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪, ১৪:২৭

দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

রোববার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করানো শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। এ ছাড়া আইন অনুযায়ী নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা। তিনি আরও বলেন বলেন, যে বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে চট্টগ্রামের নতুন মেয়রকে। বৈষম্যহীন সমাজ গড়তে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে তাকে। চট্টগ্রামকে একটি গ্রিন সিটিতে উন্নীত করতে হবে।

এ সময় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর