শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের যোগব্যায়াম কর্মশালা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৬:৩৪

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে যোগব্যায়াম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১১ জুলাই) ভোর ৬টায় রাজশাহী নগরের পদ্মা নদীর তীর সংলগ্ন নোঙরের সামনে সবুজ খোলা মাঠে যোগব্যায়ামবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

সুস্বাস্থ্য, সম্প্রীতি ও শান্তির জন্য যোগব্যায়াম এ স্লোগানকে সামনের রেখে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজনে যোগব্যায়াম শীর্ষক এ সচেতনতামূলক কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

 

এতে বলা হয়, যোগব্যায়াম হলো এমন একটি অনুশীলন যা আধুনিক জীবনের প্রতিকূলতাগুলোতে সফলভাবে মোকাবিলা করার জন্য মানসিক স্থিতিশীলতার সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য করে। যোগব্যায়াম মানুষকে স্ট্রেস মোকাবিলা করতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। যোগব্যায়ামের মাধ্যমে শাররিক গঠন ঠিক রাখার পাশাপাশি অনেক রোগ যেমন- ব্লাড প্রেসার, মানসিক অস্থিরতা, কিডনি রোগ, ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে পারে।

 

বিশেষ এ  কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

 

তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সঙ্গে নিজেও যোগব্যায়াম করেন এবং উপস্থিত বাচ্চাদের যোগব্যায়াম শিখান।

 

অনুষ্ঠান শেষে তিনি মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টায় বর্ণালী মোড়ে অবস্থিত আইভ্যাক সেন্টার পরিদর্শন করেন। 

 

এ সময় উপস্থিত ভিসা জমাদানকারীদের সঙ্গে ভিসা জমা দেওয়ায় তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না নিয়ে খোঁজখবর নেন। 

 

উপস্থিত ভিসাপ্রত্যাশীদের মধ্যে একজন ক্যানসার রোগী ভিসা সংক্রান্ত তার অসুবিধার কথা বললে তিনি তখনই তা সমাধান করে দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর