শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৪, ১৫:২৪

বাংলাদেশের সকল নাগরিকের বছরের ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা অক্ষুণ্ন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, মাঝে মাঝে দু একটি ঘটনা ঘটে।

এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পূজা কমিটির মহাসচিব আমাকে জানিয়েছেন, পূজা কেন্দ্র করে কোনো ঘটনা ঘটতে পারে এমন তথ্য তার কাছে নেই। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, বাংলাদেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে।

পূজার দশমী দিনের নিরাপত্তা কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে।

এরপরেও সারা বাংলাদেশে নিরাপত্তা থাকবে। এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাবসহ অন্যান্য বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। যেসব স্থানে যে পরিমাণ সশস্ত্র বাহিনীর সদস্য প্রয়োজন, সেখানে সেভাবে মোতায়ন করা হয়েছে। আমি আশা করব এবার পূজা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সবাই ভালোভাবে পালন করবেন। কোথাও কোনো ঘটনা ঘটলে, যেন সঙ্গে সঙ্গেই খবর পাওয়া যায় এ জন্য জাতীয় টেলিকমিউনিকেশন সেন্টারকে (এমটিএমসি) দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর