শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১৩:১৭

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ১৭৯ জন।

সোমবার (৭ অক্টোবর) সকালে রোড সেফটি ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়, গত মাসে সড়ক ছাড়াও আটটি নৌ-দুর্ঘটনায় ১১ জন এবং ১৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা মিলিয়ে গত মাসে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

সড়কে নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৭৯ জন, বাসের যাত্রী ২৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২২ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২৪ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৬৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু) ছয়জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ১০ জন।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬২টি মহাসড়কে, ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে এবং ৩৪টি শহরের সড়কে এবং পাঁচটি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠানটি ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণ ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন খাতে চাঁদাবাজি ইত্যাদি।

নয়টি জাতীয় দৈনিক, সাতটি নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর