শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১৩:৩৭

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে আজ (৩ অক্টোবর) মামলা করবে জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (২ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া এদিন কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা দায়েরের সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ১ হাজার ৫৮১ জন শহীদ এবং ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর