শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো।

নির্দেশনাটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, আওয়ামী সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে একাধিক দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিষয়টি নিয়ে গত ২৬ সেপ্টেম্বর বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

উল্লেখ্য, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর