শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে ঘটবে যে পরিবর্তন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৫

এখন কমবেশি অনেকেই প্রায় প্রত্যেকদিন চিনি খেয়ে থাকেন। বাড়িতে বানানো চা কিংবা প্রায় নাস্তায় কমবেশি চিনি প্রত্যেক বাড়িতে ব্যবহৃত হয়। তবে জানেন কি চিনি খাওয়া ছেড়ে দিলে কী হবে? জানলে চমকে যাবেন। আজকের প্রতিবেদনে জানাব সেসব বিষয়।

চলুন জেনে নেওয়া যাক।

এই প্রসঙ্গে বিশেষজ্ঞগণ বলেন, মাত্র এক মাস যদি সম্পূর্ণ রূপে চিনি খাওয়া বন্ধ রাখা যায় তাহলে শরীরে বিভিন্ন পরিবর্তন আসবে। কিছুদিন চিনি খাওয়া ছেড়ে দিলে দ্রুত ওজন কমতে শুরু করবে। যদি একটানা কয়েকদিন ধরে চিনি খাওয়া থেকে বিরত থাকা যেতে পারে তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

এছাড়াও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। যদি দীর্ঘদিন যাবৎ চিনি না খাওয়া হয় তাহলে কর্মক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া মানসিকভাবেও শান্তি পাওয়া যাবে।

যদি কিছুদিন সম্পূর্ণ ভাবে চিনি খাওয়া বন্ধ রাখা যায় তাহলে চোখে, মুখে ও শরীরে যে ফোলা ভাব রয়েছে সেটা কমে যাবে এবং চেহারা আগের তুলনায় দেখতেও সুন্দর লাগবে।

এছাড়াও যদি মুখে কালো দাগ, কালো ছোপ এবং যদি ব্রণের সমস্যা থাকে, তাহলে যদি কিছুদিন যাবৎ সম্পূর্ণ রূপে চিনি খাওয়া বন্ধ রাখা যেতে পারে। তাহলে এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে।

রিফাইন সুগার আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। চিনিকে সাদা করতে গিয়ে অনেকগুলো কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যার ফলে চিনির যে সাধারণ কার্বোহাইড্রেটের গুণ সেটা বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়।

যে সাদা চিনি খাওয়া হচ্ছে সেটা শুধু মিষ্টির জন্য। এটি স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকারক। তাই রিফাইন সুগার কম পরিমাণে গ্রহণ করার চেষ্টা করতে হবে। এর ফলে স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর