শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৭

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনি বিস্ফোরণে ৩০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্ত ১৭ জন।

ইরানি রাষ্ট্রীয় টিভি চ্যানেল এমনটি জানিয়েছে। খবর আল জাজিরার।

বার্তাসংস্থা ইরনা রোববার জানায়, রাজধানী তেহরানের ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তাবাসের ওই খনিতে মিথেন গ্যাস লিকেজের ফলে বিস্ফোরণটি ঘটে।

খনির একটি টানেলে ৬৯ কর্মী কাজ করছিলেন। শনিবার রাতে হঠাৎই গ্যাস লিকেজের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল পরে জানায় ২৪ জন ভেতরে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধারে এবং তাদের পরিবারকে সহায়তা দিতে সব প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ইরানের খনিতে এমন ঘটনা প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনিতে ১১ শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ শ্রমিক নিহত হন। ২০১৭ একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর