শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রতিবেশী দেশের ইন্ধনে পোশাক খাতে অস্থিরতা: শ্রম সচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২২

প্রতিবেশী দেশের ইন্ধনে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যেতে পারে। ষড়যন্ত্রকারীরা সে লক্ষ্যেই পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরিতে সচেষ্ট রয়েছে। তবে সরকারের যথাযথ উদ্যোগে অসন্তোষ অনেকটাই দূর হয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানি সংকুচিত করতেই পোশাক শিল্প সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশনের অপচেষ্টা করা হয়েছে। ভুল তথ্য ছড়িয়ে একটি মহল শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে।

শ্রম সচিব বলেন, শ্রমিকদের অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। তাই পোশাক খাত স্থিতিশীল করতে শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। একই দেশে দুই ধরনের শ্রম আইন থাকতে পারে না।

গত ১৫ বছরে শ্রমিক কল্যাণ তহবিল নিয়ম মেনে পরিচালিত হয়নি জানিয়ে তিনি বলেন, এই তহবিলের টাকা এমন কিছু ব্যাংকে রাখা হয়েছে যেসব ব্যাংক এখন ঝুঁকিপূর্ণ। বর্তমান সরকার এই তহবিল পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

সফিকুজ্জামান বলেন, বিগত সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো স্বার্থে ব্যবহৃত হয়েছে। ব্যবসায়ীরা এমপি-মন্ত্রী হলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর