শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫০

ঝিনাইদহ সদরে বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা পেঁপেগাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন, ওই গ্রামের মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী, তার ভাবি হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে। পরে সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় তারা।

তখন ওই তার থেকে মোকছেদকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদরে বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা পেঁপেগাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর