শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হাইতিতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৬

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন।

দক্ষিণ হাইতিতে পেট্রোলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (১৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হাইতির দক্ষিণ উপদ্বীপের একটি রাস্তায় জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। এ ছাড়া এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও অনেকে।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল নিপেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে এই ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গ্যারি কনিল বলেছেন, এটি ভয়ংকর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি।

এর আগে তিনি বলেছিলেন, জরুরি দলগুলো ‘গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে’ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের জন্য সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে, নিপেসের কর্তৃপক্ষ বলেছিল, দুর্ঘটনায় ১৬টি মৃতদেহ সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং আরও ৪০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর