শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত : প্রণয় ভার্মা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৫

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বরাবরের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত। ঢাকা-দিল্লি আগের মতোই কাজ করে চলছে। চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রণয় ভর্মা বলেন, আজকের বৈঠকে বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেছেন। তবে তারা খুব দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবে।

অপর এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশার বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়ে কোনো সমস্যা নেই।

বৈঠকের বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে জোরালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশে বিজ্ঞান প্রযুক্তি খাতসহ কিছু বড় প্রকল্পে তারা কাজ করতে আগ্রহ দেখিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর