শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মার্কিন ভিসানীতি নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাধারণ ভিসা প্রার্থীদের কোনো বাধা প্রদান করছে না। এটা একটা বিশেষ শ্রেণির ক্ষেত্রে বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করেছে। এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি না।

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সহায়তা চাওয়ার প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, সহযোগিতা অবশ্যই চাইছি। তবে, কীভাবে চাইছি, সেটি আমি বলতে পারব না। সেটি বিস্তারিত বলতে পারবেন অর্থ উপদেষ্টা।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে, তবে কোন পদ্ধতিতে, সেটা অর্থ উপদেষ্টা বলতে পারবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর