শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যাত্রা শুরু করল পদ্মা ব্যাংক ইসলামিক

প্রেস রিলিজ

প্রকাশিত:
১০ জুলাই ২০২৩, ১৪:৩০

 

“শরীয়াহ্ ইন এভরি স্টেপ” স্লোগান নিয়ে শরীয়াহভিত্তিক “পদ্মা ব্যাংক ইসলামিক” চালু করল পদ্মা ব্যাংক লিমিটেড। গুলশান-২ শাখা, আগ্রাবাদ শাখা, কুমিল্লা শাখা, বগুড়া শাখা এবং চাঁদনীঘাট শাখায় খোলা হয়েছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো। তবে সেন্ট্রালাইজড লেনদেনের কারণে দেশের যে কোন শাখা এবং উপশাখা থেকে ইসলামিক ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।

রবিবার, ০৯ জুলাই, পদ্মা ব্যাংক ইসলামিক-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, গ্রাহকরা এখন থেকে নিশ্চিন্তে পদ্মা ব্যাংকের সাথে ইসলামিক ব্যাংকিং করতে পারবেন। এখানে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নিয়ম মেনেই যাবতীয় লেনদেন হবে। তিনি আশা করেন, ইসলামিক ব্যাংকিং চালু করে পদ্মা ব্যাংক শুধু ঘুরেই দাড়াবে না বরং বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের বড় রূপকার এবং কারিগর হিসেবে ভূমিকা রাখবে।

সরকারী সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। পদ্মা ব্যাংকের সব শাখা থেকে রেমিটেন্স সেবা প্রদান করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর