শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ধানমন্ডি ৩২ নম্বরে ১০ জনের বেশি মানুষকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১৪:২০

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ১০ জনের বেশি মানুষকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেলা দেড়টা নাগাদ তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। তারা ১০ জনের বেশি মানুষকে মারধর করে আমাদের কাছে পাঠিয়েছে।

আটক সবাই রাজনৈতিক দলের নেতাকর্মী কি-না জানতে চাইলে ওসি বলেন, তারা রাজনৈতিক দলের নেতাকর্মী সন্দেহে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মারধর করা হয়েছে। তাদের চিকিৎসা নেওয়া হচ্ছে। তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিনা মোবাইল তল্লাশি করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এখানে অবস্থান নেওয়া মানুষেরা। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। কাউকে মারধর করতেও দেখা গেছে।

অবস্থান নেওয়া ব্যক্তিরাই এই এলাকায় আসা সন্দেহভাজন ১০ জনের বেশি মানুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর