শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৭:২১

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন জাহাঙ্গীর আলম।

এ ছাড়া আরও ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

তারা হলেন- জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (সিনিয়র সচিব), বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব), জাতীয় সংসদের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব।

অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে সচিব পদমর্যাদার সদস্য খায়রুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর