শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পিআইবি মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা জাফর ওয়াজেদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১২:০২

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ।

মঙ্গলবার (১৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ।

চিঠিতে জাফর ওয়াজেদ জানিয়েছেন, ‘আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত ৭ মে ২০২৪ তারিখে জারিকৃত (সূত্র: স্মারক নং-০৫.০০.০০০০.১৪৬.১৫.০১৬.১৯-২২০) প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান মহাপরিচালক পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।’

এর আগে সোমবার (১২ আগস্ট) পিআইবির চত্বরে এক বিক্ষোভ-সমাবেশে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের অপসারণ চেয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি তারা পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, আরেক পরিচালক (প্রশিক্ষণ) কে. এম. সাখাওয়াত মুন, ক্যাশিয়ার (চ.দা.) মো. আলী হোসেন এবং প্রটোকল অফিসার মাসুদ-এ-হাসানের অপসারণ দাবি জানিয়েছে।

বিক্ষোভ সমাবেশে পিআইবি’র রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, ‘জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তার ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর