শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১১:৪৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার (১১ আগস্ট) রাতে দেশে পৌঁছেন তিনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে ফারুক-ই-আজমের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ধর্মগ্রন্থ থেকে পাঠের পর শুরু হয় শপথগ্রহণ পর্ব। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা শপথ নেন ফারুক-ই-আজম। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন উপদেষ্টা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর