শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রধান বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১২:১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুডিসিয়ারি ক্যু করার পাঁয়তারা চলছে, অবশ্যই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে।

শনিবার (১০ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বিচারপতিদের ফুল কোর্ট সভা ডাকা হয় এবং পরে স্থগিত করার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে আবার স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা হচ্ছে না আজ (১০ আগস্ট)।

তার আগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে প্রধান বিচারপতির এ সভা ডাকার বিষয়টি তুলে ধরেন।

তিনি লেখেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ দাবি করেছেন প্রধান বিচারপতির।

শনিবার (১০ আগস্ট) সকাল ৯টা ৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর