শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বেনাপোলে আটকে পড়েছে দুই শতাধিক পাসপোর্টধারী, পারাপার বন্ধ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৩:২৩

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকায় আটকে পড়েছেন প্রায় দুশতাধিক যাত্রী। তবে সচল রয়েছে ভারতীয় ইমিগ্রেশন। ফলে ভারত থেকে ফিরছেন সব শ্রেণির পাসপোর্টধারী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারেননি কোনো পাসপোর্টধারী।

ভারতগামী মেডিকেল ভিসার এক পাসপোর্টধারী গণমাধ্যমে জানান, চিকিৎসার জন্য ভারতে যেতে বেনাপোল বন্দরে আসেন তিনি। কিন্তু ইমিগ্রেশন যেতে না দেওয়ায় আটকে পড়েছেন তারা। আটকে থাকা অনেকের বিমান ও রেলের টিকিট করা আছে। তাই ভোগান্তি বেড়েছে তাদের।

এ প্রসঙ্গে বেনাপোল বন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের বুথ ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, আপাতত ইমিগ্রেশন থেকে যাত্রীদের ভ্রমণ করা বন্ধ রাখতে বলা হয়েছে। এ কারণেই সকাল থেকে কোনো যাত্রীকে যেতে দেওয়া হয়নি।

পাসপোর্টধারী কবির হোসেন বলেন, গত ৭ আগস্ট কম-বেশি সব ভিসার দেশি-বিদেশি পাসপোর্টধারী বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করেছেন। তবে হঠাৎ করে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে কোনো যাত্রীকে ছাড়ছে না ইমিগ্রেশন।

বিষয়টি নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের ওসি ওমর ফারুক বলেন, সম্প্রতি সহিংস ঘটনায় আমাদের অনেক সহকর্মী মারা গেছেন। এতে শোকাহত আমরা। অনেকে নিরাপত্তাজনিত কারণে অফিসও করতে পারছেন না। জনবল কম থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যাত্রীদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। যাচাই-বাছাই করে তাদেরকে ছাড়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর