শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সচিবালয়ে জড়ো হচ্ছেন পদ বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৪, ১৪:৪৬

শেখ হাসিনার সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জড়ো হচ্ছেন দীর্ঘদিন পদ-পদোন্নতি বঞ্চিত বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আজকের মধ্যেই তাদের পদোন্নতি দিতে হবে।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যারা পদ হারিয়েছেন এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন, সেসব কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ভিড় জমিয়েছেন। তারা বিএনপি-জামায়াতপন্থি বলেই পরিচিত। এসব কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ নানা জায়গায় ভিড় জমাচ্ছেন। নানা জায়গায় তারা বৈঠকও করছেন।

সকাল থেকে সচিবালয়ে কর্মচারীরা আসার পর বেলা ১২ টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা৷ এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত প্রায় একশ কর্মচারী একত্রিত হয়ে জরুরি আলোচনা করেন। তৈরি করেন পদোন্নতি বঞ্চিতদের তালিকা। পরে এ তালিকা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) রিপন চাকমার দপ্তরে যান তারা। রিপন চাকমাকে না পেয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা।

এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের সভাপতি এ বি এম আলামিন বলেন, আমরা চাই আজকের মধ্যেই আমাদের পদোন্নতি দিতে হবে। আওয়ামী সরকারের আমলে অনেকে আমাদের পরে যোগদান করেও তারা আমাদের আগে পদোন্নতি পেয়েছেন। অনেকেই পরে যোগদান করে জ্যেষ্ঠতার তালিকার আগে স্থান পেয়েছেন।

এতদিন তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলেও দাবি করেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর