শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৩:৫৬

জাতিসংঘের বাংলাদেশের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

সোমবার (৫ আগস্ট) জাতিসংঘ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফারহান জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনসহ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

জাতিসংঘ সব পক্ষকে শান্ত ও সংযমে থাকার জন্য অনুরোধ করেছে এবং একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার জন্য সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান ফারহান।

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর