শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কমলা হ্যারিসের প্রচারের জন্য এক সপ্তাহে উঠল ২০ কোটি ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৪, ১৫:৩৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক শ দিন বাকি। জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর পর এখনো কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তবে তিনিই ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এ অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে ২০ কোটি ডলার (প্রায় দুই হাজার ২৩৫ কোটি বাংলাদেশি টাকা) অনুদান জমা পড়েছে।

হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্ল্যাহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। ৬৬ শতাংশই হলেন নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি।’

ইতিমধ্যেই বিল ক্লিনটন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। আগস্টে তার দল অনলাইন ভোটিং করবে। তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে হ্যারিসের নাম জানাবে তারা। সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন।

প্রশ্ন হলো, হোয়াইট হাউসের জন্য এই লড়াইয়ে হ্যারিস শেষ পর্যন্ত ট্রাম্পকে এইভাবে টক্কর দিতে পারবেন কি না?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর