শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পশ্চিমবঙ্গে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, খুশি মৎস্যজীবীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১৮:১৩

পশ্চিমবঙ্গজুড়ে কোথাও থেমে থেমে, কোথাও আবার ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মৌসুমে রাজ্যটিতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত কয়েক বছর এই সময় পশ্চিমবঙ্গে সেভাবে ইলিশের দেখা না মিললেও এবার যেন সুদিন ফিরেছে। দীঘার মৎস্যজীবীদের জালে কয়েকদিনে ধরা পড়েছে প্রায় সাত টন ইলিশ।

চলতি বছর ইলিশের মৌসুম শুরু হওয়ার পর থেকে একাধিকবার গভীর নিম্নচাপের সতর্কতার জেরে জেলেদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ ছিল। তার ওপর, সম্প্রতি উপকূলে বিমান মহড়ার জন্য দু’দফায় ছয়দিন মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। বেশ কিছুদিন বন্ধ থাকার পর গভীর সমুদ্রে মাছ ধরতে যান দীঘার জেলেরা। তখনই ধরা পড়তে থাকে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

সঞ্জয় বর্মন নামে এক জেলে জানিয়েছেন, গত তিন-চারদিনে দীঘায় সাত টন ইলিশ ধরা পড়েছে। আরও কিছু ট্রলার ইলিশ নিয়ে ফিরছে। পাইকারি বাজারে চাহিদা থাকায় আশা করা হচ্ছে, এ বছর ইলিশের ভালো দাম পাওয়া যাবে।

সরেজমিনে দেখা যায়, কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলগুলোতে খুচরা বাজারে ৪০০ থেকে ৪৫০ গ্ৰামের ইলিশ ৫৫০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৬০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ রুপিতে। ৭০০ থেকে ৮০০ গ্ৰাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজিপ্রতি এক হাজার রুপি। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ১ হাজার ৩০০ থেকে দেড় হাজার রুপিতে বিক্রি হচ্ছে।

তবে জায়গাভেদে ইলিশের দাম কিছুটা ওঠানামা করতে দেখা গেছে।

কয়েকদিন আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের ওপর পাঁচ শতাংশ করছাড়ের ঘোষণা দিয়েছেন। তার ওই ঘোষণার পর এবার দীঘার মোহনায় টন টন ইলিশ ধরা পড়ায় খুশির অন্ত নেই মৎস্যজীবীদের। এছাড়া, ভোজনপ্রিয় বাঙালিদের পাতেও এ বছর কিছুটা সহজে ইলিশ পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর