শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আসুন, গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করি: বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১০:২৭

দেশবাসীর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আসুন, গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি।’

স্থানীয় সময় বুধবার ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে জো বাইডেন এ কথা বলেন। তাঁর ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয়।

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এটাই জো বাইডেনের দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ।

ওই নির্বাচনে বাইডেন ডেমোক্রেটিক পার্টি থেকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছেন।

কমলার প্রসঙ্গে বাইডেন ভাষণে বলেন, ‘আমি আমাদের মহান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, তিনি কঠোর ও সক্ষম। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার। আমাদের দেশের একজন মহান নেতা।’

নভেম্বরের নির্বাচন ও দেশের গণতন্ত্রের কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ‘এখানে রাজা শাসন করেন না। বরং জনগণ শাসন করেন।’

জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ইতিহাস আপনার হাতে। ক্ষমতা আপনার হাতে। আমেরিকার ক্ষমতা আপনার হাতে। আসুন, গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি।’

বাইডেন বলেন, ‘নতুন ও তরুণ কণ্ঠের জন্য একটি সময় ও একটি জায়গা আছে। এখনই সেই সময়।’

গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়। এর তিন দিন পর নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। সে সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি নিজের সমর্থন জানিয়ে দেন তিনি।

বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জনমত জরিপগুলোয় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর