শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জে নৌকা ডুবে ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৭:৩২

আটলান্টিক মহাসাগরের প্যাটাগনিয়ান শেলফে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপকূলে একটি ব্রিটিশ-নরওয়েজিয়ান একটি মাছ ধরার জাহাজ ডুবে গিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরো চারজন এখনও নিখোঁজ রয়েছে। বুধবার নৌকাটির মালিক জানান, স্থানীয় সময় গত সোমবার এ ঘটনা ঘটেছে।

নরওয়ের এরভিক হাভফিস্ক হোল্ডিং-এর সিইও স্টিগ এরভিক রয়টার্সকে জানিয়েছেন, সেন্ট হেলেনা-পতাকাবাহী জাহাজ আরগোস জর্জিয়ায় মোট ২৭ জন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ১৪ জনকে এখন পর্যন্ত জীবিত পাওয়া গেছে।

এরভিক আরো বলেন, মাছ ধরার জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া ঘটনাটির বিশদ বিবরণ এখনও পাওয়া যায়নি।

মোট ২৭ জন ক্রু সদস্যের মধ্যে ১০ জন স্প্যানিশ, ৮ জন রাশিয়ান, ৫ জন ইন্দোনেশিয়ান, ২ জন পেরুর এবং ২ জন উরুগুয়ের নাগরিক ছিলেন। যাদের সকলের বয়স ৩০ থেকে ৫৮ বছরের মধ্যে ছিল বলে এরভিক বলেছেন।

ক্রুদের কাছে থেকে পাওয়া দুটি লাইফ জ্যাকেটের মধ্যে একটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে বলেও তিনি জানান।

মাছ ধরার জাহাজ আর্গোস জর্জিয়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী স্ট্যানলি থেকে ২০০নটিক্যাল মাইল পূর্বে ছিল, যখন এটি ডুবে যায়। দেশটির সরকার জানিয়েছে, উদ্ধারকৃত ক্রুদের চিকিৎসার জন্য স্ট্যানলির কিং এডওয়ার্ড সেভেন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর