শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত, পাইলট জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৪:৫৫

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার (২৪ জুলাই) উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। নেপালের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিমানবন্দরের কর্মকর্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিমানবন্দরের নিরাপত্তাপ্রধান অর্জুন চাঁদ ঠাকুরি বলেন, উড়োজাহাজটিতে ২ জন ক্রু ও ১৭ জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কাজের জন্য তাঁদের নেপালের পোখারা শহরে যাওয়ার কথা ছিল।

অর্জুন চাঁদ বলেন, বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। রানওয়ের পূর্ব দিকের একটি মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত উড়োজাহাজটির মালিক স্থানীয় সংস্থা সৌর্য এয়ারলাইনস। সৌর্য এয়ারলাইনস নেপালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।

উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য নেপালের ব্যাপক সমালোচনা আছে। ১৯৯২ সালে নেপালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬৭ জন নিহত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটিতে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭২ জন নিহত হন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর