শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্য ভালো: চাক শুমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১০:৫৬

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, পুনর্নির্বাচনের প্রচার থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্য ভালো হবে।

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে গত শনিবার বৈঠক করেন চাক শুমার। সেই বৈঠকে এ কথা বাইডেনকে জানিয়েছেন এই প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা। গতকাল বুধবার এক প্রতিবেদনে এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু চাক শুমার নন, মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসও একই মতামত সরাসরি বাইডেনকে জানিয়েছেন। তাঁদের এ কথোপকথনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এবিসি নিউজকে এ কথা জানিয়েছে।

সংবাদমাধ্যমে এ খবর প্রকাশের পর চাক শুমারের দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রতিবেদনটি নিছকই অলস অনুমানমাত্র। চাক শুমার তাঁর ককাসের মনোভাব সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে শনিবার পৌঁছে দিয়েছেন।

অন্যদিকে রয়টার্সের পক্ষ থেকে হাকিম জেফরিসের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যদিও তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গতকালই বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য অ্যাডাম সচিফ। এ নিয়ে কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির ২০ সদস্য প্রকাশ্যে বাইডেনকে সরে যেতে বললেন।

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আর রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ২৭ জুন বাইডেন ও ট্রাম্প বিতর্কে মুখোমুখি হন। এতে ৮১ বছর বয়সী বাইডেন ছিলেন অনেকটাই স্লান। ট্রাম্পের প্রশ্নবাণে জর্জর বাইডেন জোরালোভাবে কোনো উত্তর দিতে পারেননি। এর পর থেকে নিজ দলের ভেতরে–বাইরে থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি উঠতে শুরু করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর