শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফ্রান্সের ফুটবলারদের বর্ণবাদী মন্তব্য, ক্ষমা চাইলেন ফার্নান্দেজ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৬:৩৬

কোপা আমেরিকা জয়ের পরেই বিতর্ক পিছু নিয়েছে আর্জেন্টাইন ফুটবলারদের। কোপা শিরোপা জয়ের পর টিম বাসে করে হোটেলে ফেরার সময় আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্স ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। এ ঘটনা আবার ভিডিও লাইভ করেন এনজো ফার্নান্দেজ। যদিও এক সতীর্থের কথায়, মাঝপথেই সেই ভিডিও বন্ধ করে দেন তিনি।

নিজের আইডি থেকে ভিডিও প্রকাশ পেয়েছে, একারণে এনজো ফার্নান্দেজ নিজেকেই দোষি ভাবছেন। সে কারণে ফ্রান্স ফুটবলারদের বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবলাররা বর্ণবাদী মন্তব্য করলেও, ক্ষমা চাইলেন এনজো ফার্নান্দেজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এই পোস্ট দিয়ে ক্ষমা চান কোপা আমেরিকার জয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘আমি কখনোই বর্ণবৈষম্যেকে সমর্থন করি না। ইন্সটাগ্রামে আমি যে জাতীয় দলের উদযাপনের ভিডিও প্রকাশ করেছিলাম তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এই গানের ভেতর অনেক আক্রমণাত্মক কথা ছিল যেগুলোর কোন স্থান নেই। উদযাপনে সময়কার কথা, গানগুলো আমার চরিত্রকে নির্দেশ করে না। আমি খুবই দুঃখিত।’

ইন্সটাগ্রাম ভিডিওতে দেখা যায়, নিকোলাস ওতামেন্দি ও এনজো ফার্নান্দেজ একটি গান গাচ্ছেন যেখানে বলা হচ্ছে, ‘তারা ফ্রান্সে খেলে কিন্তু তাদের জন্ম অ্যাঙ্গোলাতে।’

ইতোমধ্যে এই বর্ণবাদী মন্তব্যের জেরে এনজোর ক্লাব সতীর্থ ফ্রেঞ্চ তারকা ওয়েসলি ফোফানা, এনকুকু, এক্সেল দিসাসি, মালো গুস্তো তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফোলো করেছেন। ওয়েসলি ফোফানা এনজোর সেই ভিডিও কপি করে ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে লেখেন, ‘২০২৪ সালের ফুটবলেও বাধাহীনভাবে বর্ণবৈষম্য চলছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর