শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কলকাতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আশুরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৬:১৯

কলকাতাজুড়ে শোক ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে বুধবার (১৭ জুলাই) শহরের একাধিক স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। হাতে কালো পতাকা, গায়ে কালো পাঞ্জাবি, বুকে কালো ব্যাজ ধারণ করে খালি পায়ে এসব মিছিলে অংশগ্রহণ করেন শিয়া মুসলিমরা।

কলকাতায় পাঁচটি বড় তাজিয়া মিছিল বের হয়েছে। পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে একটি তাজিয়া যাবে শিয়ালদহে। আরেকটি সুসজ্জিত তাজিয়া মিছিল শুরু হয়েছে ধর্মতলার নাখোদা মসজিদ ও জিয়া রোড থেকে।

প্রত্যেক মিছিলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারা। আশুরা উপলক্ষে পশ্চিমবঙ্গে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য তৎপর রয়েছে প্রশাসন।

কলকাতা পুলিশ জানিয়েছে, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেসব স্থানে পুলিশ থাকবে। শহর জুড়ে গাড়ি নিয়ে টহল দেবে পুলিশ। এ উপলক্ষে কলকাতাজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় চার হাজার পুলিশ সদস্য।

কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার আরও জানিয়েছে, কলকাতা পুলিশের অধীন এলাকাগুলোতে ২৩০টি তাজিয়া মিছিল বের হবে। এর মধ্যে বড় মিছিল থাকবে ১২টি।

আশুরা উপলক্ষে সবাইকে শান্তির পথে চলার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেয় মহররম।

এসময় সবাইকে একসঙ্গে শান্তির পথে এগোনোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর