শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘সেফ জোনে’ ইসরায়েলি হামলা, জাতিসংঘের নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৬:০৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের ‘সেফ জোন’ ঘোষিত আল মাওয়াসি এলাকায় খোলা আকাশের নীচে আশ্রয় নেয়া অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবারের ওই বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত হয়েছেন প্রায় ৩০০ নিরপরাধ ফিলিস্তিনি।

রবিবার (১৪ জুলাই) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানান। খবর আনাদোলুর।

তিনি বলেন, ইসরায়েলের এ হামলাই প্রমাণ করে গাজায় আর কোনো নিরাপদ স্থান নেই। আমি গভীরভাবে মর্মাহত আশ্রয়হারা নিরপরাধ মানুষদের হত্যার ঘটনায়। খান ইউনিসের এই শরনার্থী শিবিরে নারী ও শিশুদের ওপর চালানো এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলা চালানো আল-মাওয়াসির এলাকাকে ইসরায়েল ‘সেফ জোন‘ হিসেবে ঘোষণা করেছিল এবং ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছিল।

ইসরায়েলি এক কর্মকর্তার দাবি, তারা হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও উপ-প্রধান রাফা সালমাকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তাদের হামলাটি একটি উন্মুক্ত এলাকায় চালানো হয়েছে যেখানে শুধু হামাস সন্ত্রাসীরাই ছিল, কোনো বেসামরিক ফিলিস্তিনি ছিল না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর