শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১৬০ বছর পুরনো শাড়িতে নজর কাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৪:০২

দেশ-বিদেশে দুই দফা প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজনের পর শুক্রবার বিয়ের পিড়িতে বসেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি, কনে রাধিকা মার্চেন্ট। এই অনুষ্ঠান অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা থেকে শুরু করে বলিউডের প্রায় সব স্তরের তারকাদেরই এক ছাদের নিচে নিয়ে আসেন আম্বানিরা।

তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাটও। বিয়ের অনুষ্ঠানে সাধারণত শাড়িতেই দেখা যায় এই বলিউড নায়িকাকে। কিন্তু এবার ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ছেলের বিয়েতে আলিয়া যে শাড়ি পরে দ্যুতি ছড়িয়েছেন, তা রীতিমত বিস্ময় তৈরি করেছে।

বলিউড লাইফ ডটকম লিখেছে, মহেশ ভাট কন্যা আলিয়া যে শাড়িটি পরে বিয়েতে গিয়েছিলেন, সেটি ১৬০ বছরে পুরনো। জরি পাড়ের ‘আশাবলী’ ডিজাইনের গুজরাটি পিওর সিল্কের ওই শাড়িতে সোনা, রুপা দিয়ে ট্র্যাডিশনাল নকশা ফুটিয়ে তোলা হয়েছে। ভারতের ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ‘এক্সক্লুসিভ আর্কাইভাল কালেকশন’ থেকে এই শাড়ি আম্বানিদের বিয়ের জন্য বেছে নিয়েছেন আলিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর