শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ট্রাম্পের ওপর হামলাকে অসুস্থ মানসিকতা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১১:২২

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনার পর এ ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে এগুলো বন্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা অসুস্থ মানসিকতা। সবার উচিত এ ঘটনার নিন্দা জানানো।’

টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে বাইডেন তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সুস্থতাও কামনা করেছেন।

গতকাল শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ট্রাম্প যখন সবে সমর্থকদের সামনে বক্তৃতা দেওয়া শুরু করেছেন, তখনই পাশের একটি ভবনের ছাদ থেকে তাঁকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয়। একটি গুলি ট্রাম্পের ডান কানে বিদ্ধ হয়। আহত হলেও তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

পরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গুলিতে তাঁর ডান কানের ওপরের অংশে ছিদ্র হয়ে গেছে।

গুলি ছোড়ার ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ট্রাম্পের একজন সমর্থকও ঘটনার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর