শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইউক্রেনের জন্য এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে ন্যাটো

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১২:৩৫

সামরিক জোট ন্যাটো ঘোষণা দিয়েছে, ইউক্রেনের জন্য এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে তারা। গতকাল বুধবার ন্যাটোর ৭৫তম সম্মেলনে এ ঘোষণা দেয় তারা। ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিও জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জন্য পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি তাদের বোঝানোর চেষ্টা করবেন যে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার মতো এবং আরেক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মতো শারীরিক সক্ষমতা তাঁর আছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্প্রতি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো না করায় দলের ভেতরে-বাইরে চাপের মধ্যে আছেন বাইডেন। অনেকে তাঁর বয়স নিয়ে প্রশ্ন তুলছেন। আরেক মেয়াদে ক্ষমতা চালানোর মতো সক্ষমতা তাঁর আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। ৮১ বছর বয়সী বাইডেন ন্যাটোর বয়সের চেয়েও ৬ বছরের বড়।

রাশিয়ার সামরিক উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে চলার জন্য এ নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার ওয়াশিংটনের কনভেনশন সেন্টারে ন্যাটোর সিদ্ধান্ত গ্রহণকারী আনুষ্ঠানিক কর্তৃপক্ষ নর্থ আটলান্টিক কাউন্সিলে বক্তব্য দেন বাইডেন। তিনি বলেন, ‘ন্যাটোর আওতাভুক্ত এলাকার প্রতি ইঞ্চির সুরক্ষা আমরা দিতে পারি এবং পারব। আর একসঙ্গেই আমরা তা করব।’

বাইডেন ঘোষণা দেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। গত বছর ইউক্রেনকে ন্যাটো যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়নের ইঙ্গিত এটি।

এর আগে বাইডেন ইউক্রেনের জন্য নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ঘোষণা করেন। তিনি বলেছেন, জার্মানিতে নিয়মিত বিরতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ন্যাটোর নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেন বাইডেন। তবে মেঘলা আবহাওয়ার কারণে নির্ধারিত ফ্লাইপাস্ট বাতিল করা হয়।

বাইডেন এ জোটকে তাঁর শৈশবের প্রতিবেশীর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘যখন একজন প্রতিবেশীর সহযোগিতার প্রয়োজন হয়, তখন সবাই মিলে এগিয়ে আসে। যখন দুর্বৃত্তরা জোটকে হুমকি দেয়, তখন আপনারাও পদক্ষেপ নেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর