শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রতারণা মামলায় জ্যাকুলিনকে ফের তলব

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১৮:৩৬

আবারো বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জ্যাকুলিনকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডির অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর তার অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ অর্থ জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন।

তদন্তকারীদের দাবি, জ্যাকুলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। সুকেশ যে বিবাহিত ছিলেন, জ্যাকুলিন সে কথাও জানতেন।

তবুও জ্যাকুলিন সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন। ইডির দাবি, অভিনেত্রী অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনেশুনে প্রতারণায় শামিল হয়েছেন। আর তাই এই আর্থিক তছরুপের মামলায় আবার জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকুলিনকে ডেকে পাঠিয়েছে ইডি। বুধবার এ মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

প্রসঙ্গত, এর আগে ইডি আদালতকে জানিয়েছিল জ্যাকুলিন ফার্নান্দেজ কখনোই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ করেননি, বরাবরই তথ্য গোপন করে গেছেন। জ্যাকুলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করার পর নিজের মোবাইল ফোন থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছেন। যার অর্থ প্রমাণ নষ্ট করা। তিনি তার সহকর্মীদেরও নির্দেশ দিয়েছিলেন প্রমাণ নষ্ট করার।

এর আগে ইডি আরও জানিয়েছিল জ্যাকুলিন সুকেশের কাছ থেকে শুধু ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপির উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন।

হলফনামায় বলা হয়, অভিনেত্রী ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্য রেকর্ড করার সময় নিজে থেকে ভুল তথ্য পেশ করে আসছিলেন। যাতে তদন্তকে বিভ্রান্ত করা যায়। তিনি যে প্রাথমিকভাবে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের আসল নাম জানেন, সে কথা অস্বীকার করেছিলেন। যা পরবর্তী সময়ে প্রমাণ হয় যে তিনি মিথ্যা বলছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর