শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডি মারিয়াকে আরো কিছুদিন দলে চান স্কালোনি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১১:৪৯

কোপা আমেরিকার টুর্নামেন্ট শুরুর আগেই ডি মারিয়া ঘোষণা দিয়েছিলেন এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে তার শেষ টুর্নামেন্ট। এরপরেই জাতীয় দল থেকে অবসর নিবেন তিনি। এমন এক আবেগঘন টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে আর্জেন্টিনা। আরো একবার আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনালে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ২০২১ কোপার ফাইনালে গোল করা এই ফুটবলার।

ডি মারিয়া আর্জেন্টিনা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা দলের সবাই তথা আর্জেন্টাইনরা ভালোভাবেই জানে। তাই তাকে আরো কিছুদিন দলের সঙ্গে চাইছেন কোচ স্কালোনি।

কানাডার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা জয় পায় ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে কোচ ডি মারিয়ার এমন আবেগঘন বিদায়কে মনে করে বলেন, “আমি তার জন্য অপেক্ষা করছি এবং তাকে যতটা সম্ভব খেলতে দেওয়ার চেষ্টা করছি। তাকে মাঠ থেকে তুলে নিতে যতটা পারা যায় দেরি করছিলাম কারণ অশ্রু ঝড়ে পড়বে তার, আবেগতাড়িত হয়ে যাবে তার পরিবার ও সমর্থকরা। আমাদের উচিত তাকে খেলতে দেওয়া তারপর দেখি আমরা তাকে আরো কিছুদিন রাখতে পারি কিনা। তবে এখন সে সময়টা উপভোগ করুক।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর