শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তপ্ত শরীরের স্পর্শে প্রেমিককে তৃপ্ত করছেন তৃপ্তি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৮:০৮

'অ্যানিমেল' খ্যাত বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন প্রেমে মশগুল তিনি। গুঞ্জন রয়েছে - ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে নাকি ডেট করছেন তৃপ্তি। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের একসঙ্গে দেখা গেছে। একটি ছবিতে দেখা যায়, তৃপ্তি - স্যাম তাদের বন্ধুদের মোটরবোটে চেপে মজা করছেন। যদিও, ছবিটি কোথায় তোলা, সেটা জানা যায়নি। এর আগেও একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে মুম্বাইয়ের রাস্তায়।

অ্যানিমেলের পর থেকে টক অব দ্য টাউন তৃপ্তি। এই ছবির পর তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন ‘জাতীয় ক্রাশ’। তারপর থেকেই একের পর এক ছবির অফার পান। এখন তিনি তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’র প্রচারে ব্যস্ত। এই ছবিতে তাকে ভিকি কৌশলের সঙ্গে জুটিতে দেখা যাবে।

প্রসঙ্গত, তৃপ্তি দিমরি'র আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’ পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। তৃপ্তির সঙ্গে এতে দেখা যাবে ভিকি কৌশল এবং অ্যামি বিক্রান্তকে। ছবির ট্রেলারে দেখা গিয়েছিল, হঠাৎ করেই তৃপ্তি জানতে পারে সে গর্ভবতী। তবে সন্তানের বাবা কে, তা নিশ্চিত করে বুঝতে পারে না অভিনেত্রী। এখানে দেখানো হয়েছে, তৃপ্তির গর্ভে দুটি সন্তান রয়েছে, সেই দুটি সন্তানের পিতা দু'জন। অর্থাৎ একজন নারীর গর্ভে দুজন পুরুষের সন্তান বেড়ে উঠছে। এই ঘটনাকেই বলা হয় হিটারোপ্যারেন্টাল সুপারফেকানডেশন।

অন্যদিকে, এই ছবির ‘তওবা তওবা’ গানটি নেটপাড়ায় আলোড়ন তুলেছে। তৃপ্তি'র সঙ্গে ভিকি'র কেমিস্ট্রি দেখে তোলপাড় নেটপাড়া। ৯ জুলাই একটি নতুন গান ‘জনম’ আসবে। এই নতুন গানে, তৃপ্তিকে ভিকির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেও দেখা গেছে। ১৯ জুলাই মুক্তি পাবে ছবিটি।

উল্লেখ্য, এর আগে আনুশকা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তখনও গোপনেই রেখেছিলেন নিজের প্রেম প্রসঙ্গ। আগামীতে অভিনেত্রীকে করণ জোহরের ‘ধড়ক ২’ এ দেখা যাবে। এছাড়াও ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতেও দেখা যাবে তাকে। এমনকী সৌরভ গাঙ্গুলী'র বায়োপিকে ডোনা গাঙ্গুলী'র চরিত্রে দেখা যেতে পারে তৃপ্তিকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর