শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মেসিকে আটকানোর চ্যালেঞ্জ কানাডার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১২:৪৩

প্রতিপক্ষ দলে যখন লিওনেল মেসির মতো সময়ের সেরা ফুটবলার থাকেন, তখন যে কোনো কোচের পরিকল্পনার বড় অংশই থাকে মেসিকেন্দ্রিক। তাঁকে আটকানোর জন্য কয়েকজন ফুটবলারকে দায়িত্ব দেন। অনেক সময় সফল হন, আবার অন্য গ্রহের ফুটবল খেলে কোচের সব পরিকল্পনা ভেস্তে দেন মেসি।

যুক্তরাষ্ট্রে চলতি কোপা আমেরিকায় প্রথম ম্যাচে মেসিকে ঠিকই আটকে রাখে কানাডা। দলটির কোচ হেসে মার্চের কৌশলে সেই ম্যাচে আর্জেন্টিনা জিতলেও মেসি গোল পাননি। শুধু তাই নয়, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত স্কোরশিটে নাম লেখাতে পারেননি ৩৭ বছর বয়সী এ তারকা।

বুধবার ভোর ৬টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মেসিকে নিয়ে কথা বলেছেন কানাডা কোচ। সেদিনের মতো এবারও মেসিকে আটকাতে পারবেন বলে বিশ্বাস তাঁর, ‘আমাদের জন্য অসাধারণ একটি সুযোগ। আমরা শুধু রক্ষণ সামলানোর জন্য নামব না। আমরা যেভাবে খেলতে চাই, সেভাবে খেলব এবং এর পর সেটা চালিয়ে যেতে পারি কিনা, তা দেখব। আমার বিশ্বাস, গ্রুপ পর্বের ম্যাচের চেয়ে সেমিফাইনালে মেসিকে আরও ভালোভাবে সামলাতে পারব।’

আর্জেন্টিনার কাছে গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে হারা কানাডা চতুর্থ উত্তর আমেরিকার দল হিসেবে কোপার প্রথম আসরেই সেমিফাইনালে উঠেছে। সেই ম্যাচে মেসিকে কতটুকু আটকে রাখতে পেরেছিলেন, সে প্রসঙ্গে হেসে মার্চ বলেন, ‘প্রথম ম্যাচে আমরা তাকে (মেসি) বেশি স্বাধীনতা দিয়েছি। এবার তা দেব না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর