শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৪, ১৭:৫৭

দেশে সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও তবু চাপে আছে গ্রামের মানুষ। শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি। কিছুটা মজুরি বাড়লেও তুলনায় তা কম।

সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস গত জুনে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে সামান্য কমেছে মূল্যস্ফীতির হার।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসব তথ্য এসেছে।

জুনে শহরে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৫৮, অথচ গ্রামে একই সূচকের মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৮১ শতাংশ। মূল্যস্ফীতির তুলনায় সেভাবে বাড়েনি মজুরি সূচক। ফলে আরও চাপে পড়েছে দেশবাসী। যেখানে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৭২ শতাংশ অথচ মজুরি সূচক বেড়ে হয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। তবে মে মাসের তুলনায় কিছুটা বাড়তি মজুরি সূচকের হার। মে মাসে সাধারণ মজুরি সূচক ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর