শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এমপি আনার হত্যা:

ঘুরেফিরে সবকিছুতেই আসছে শাহীনের নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৪, ১৭:৪৪

আক্তারুজ্জামান শাহীন। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার পর থেকেই প্রধান পরিকল্পনাকারী হিসেবে সামনে নামটি। এ ঘটনায় সাতজন গ্রেফতারের পর থেকেই নানা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে গোয়েন্দারা, যা দিয়ে দুইয়ে দুইয়ে মিলিয়ে শাহীনকেই মূল পরিকল্পনাকারী হিসেবে দেখছেন তারা।

গত ১৩ জুন কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। রহস্যে ঘেরা এ হত্যাকাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব লোমহর্ষক তথ্য।

হত্যার পর আনারের লাশ টুকরো টুকরো করে ফেলা হয় বলে তথ্য পুলিশের। যার নেপথ্যে কাজ করা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকেই সামনে আসছে আক্তারুজ্জামান শাহীনের নাম। বলা হচ্ছে আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এই শাহীন।

গোয়েন্দা পুলিশ বলছে, সঞ্জিভা গার্ডেনে বাসা ভাড়া নেন শাহীন। যেখানে শিলাস্তিকে পরিচয় দেন স্ত্রী হিসেবে। বাংলাদেশ থেকে সঙ্গে নিয়ে যান শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে। ভুয়া পরিচয় দিয়ে ফয়সাল এবং মোস্তাফিজের পাসপোর্ট ও ভিসা করিয়ে দেন শাহীন। দেন টিকিট। খরচের জন্য ২০ হাজার টাকাও দেন হোটেল ভাড়ার জন্য।

অন্যদিকে সিয়ামকে নেপালে নিয়ে সেখান থেকে বিহার দিয়ে কলকাতা নিয়ে যান এই শাহীন। লাশ ফেলার জায়গাগুলোও তাকে নিয়েই রেকি করেন শাহীন। এমনকি ফয়সালকে ক্লোরোফোম কিনে দেন শাহীন নিজেই।

হত্যাকাণ্ড ও লাশ গুমের পর জড়িত সবাইকে বাংলাদেশে ফেরত যাওয়ার বিমান টিকিট কেটে দিয়ে সিয়ামকে নেপালে পাঠিয়ে দেন প্রধান পরিকল্পনাকারী শাহীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর