শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ম্যাডোনাকে ছাড়িয়ে সাবরিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৪, ১৭:১৩

যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই গান ‘প্লিজ প্লিজ প্লিজ’ ও ‘এসপ্রেসো’ দুনিয়াজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।

আগস্টে মুক্তির অপেক্ষায় থাকা ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের দুই গানে শ্রোতাদের হৃদয়ে রীতিমতো আলোড়ন তুলেছেন ২৫ বছর বয়সী তারকা।

একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন এই গায়িকা। এবার ইউকে চার্টের রেকর্ডও ভাঙলেন তিনি। খবর বিবিসির।

প্রথম কোনো নারী সংগীতশিল্পী হিসেবে টানা তিন সপ্তাহ ইউকে চার্টের প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থানের রেকর্ড গড়েছেন তিনি।

৬ জুন প্রকাশিত ‘প্লিজ প্লিজ প্লিজ’ গানটা ইউকে তালিকার শীর্ষে রয়েছে; ১১ এপ্রিল প্রকাশিত ‘এসপ্রেসো’ গানটি দ্বিতীয় স্থানে রয়েছে।

নারী সংগীতশিল্পীদের মধ্যে একই সঙ্গে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে ওঠার নজির গড়েছিলেন ম্যাডোনা ও আরিয়ানা গ্র্যান্ডে। ম্যাডোনা ও আরিয়ানা গ্র্যান্ডেকে ছাড়িয়ে গেছেন সাবরিনা কার্পেন্টার। তিনিই প্রথম নারী সংগীতশিল্পী, যিনি টানা তিন সপ্তাহ তালিকার শীর্ষে ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এর আগে ষাটের দশকে এমন কীর্তি গড়েছিল বিটলস। এর আগে ২০১৫ সালে জাস্টিন বিবারের দুটি গান চার সপ্তাহ ধরে তালিকার শীর্ষে ও দ্বিতীয় অবস্থানে ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর