শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কলকাতার তারকাদের মুখে তুফানের প্রশংসা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৪, ১১:৪৭

শাকিব খানের ‘তুফান’ ঝড়ে কাবু দেশ। শুধু দেশই না, বিশ্বের ১৫ টি দেশে মুক্তি পেয়ে ঝড় তুলেছে তুফান। সেই ঝড় অব্যাহত থাকল প্রতিবেশী দেশ ভারতেও। ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’।

আর সিনেমাটি দেখে প্রশংসায় ভাসালেন টলিউডের নামিদামি তারকাগন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা থেকেই জমে উঠেছে টালিগঞ্জ। এদিন কলকাতায় তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। এ সময় শাকিব খানকে দেখতে টলিউডের তারকাদের মধ্যে দেখা গেল চূড়ান্ত উন্মাদনা।

এক কথায়, সারা কলকাতায় তুফান ছবি ঘিরে অভূতপূর্ব সাড়া। ভারতবর্ষের দর্শকরা অপরিসীম ভালোবাসা জানালো শাকিব খান এবং তার ছবির সকল সদস্যদের। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন টালি তারকারা। তাদের মধ্যে প্রসেনজিত চ্যাটার্জি, দেব, শুভশ্রী গাঙ্গুলীও আছেন।

কলকাতার সাউথ সিটি শপিং মলে এদিন তুফানের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশনী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইধিকা পাল, অনিন্দ্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভসহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী। প্রিমিয়ার শেষে সাংবাদিকদের সৌরভ বলেন, ‘দারুণ! আজকে একেবারে টলিউড ক্ষেপে গেছে তুফানের সিনে। তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। খুব-খুব ভালো হয়েছে।’

অভিনেত্রী দর্শনা বণিক বলেন, ‘তুফানের জন্য শুভকামনা।

অনেক ভালো হয়েছে। বাংলাতে এমন অ্যাকশন ফিল্ম আরও হোক।’

অভিনেত্রী কৌশানী বলেন, ‘বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ শাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন। আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে। ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে।’

শাকিবের প্রাক্তন নায়িকা ইধিকা পাল বলেন, ‘তুফান আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে শাকিবের যে প্রেজেন্টেশন আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমই না তাকে করতে হয়েছে। সে নিজেকে উৎরে দিয়েছে। পুরো টিমকে অভিনন্দন। কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক।’

শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্লকবাস্টার হিট ছবি ‘তুফান’। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর