শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

খেলা কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৬:২৩

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচেও অনিশ্চিত আলবিসেলেস্তেদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন স্কালোনি। এই সময় মেসিকে নিয়ে তিনি বলেন, ‘লিওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অপেক্ষা করব। শেষ পর্যন্ত সে (মেসি) খেলতে না পারলে আমাদের বিকল্প ভাবতে হবে। সেক্ষেত্রে লাউতারো (মার্টিনেজ) এবং জুলিয়ান (আলভারেজ) একসঙ্গে শুরুর একাদশে থাকতে পারে।’

মেসির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘লিও না খেললে পরিস্থিতি বদলে যায়। আমরা তাকে একাদশে রাখার চেষ্টা করব। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। এবং তাকে সময়ও দেওয়া হবে। তার সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে।’

কোপার এবারের আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুশ্চিন্তার বিষয় মেসির ইনজুরি। চোটের কারণে তিনি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেননি মেসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর