শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘রোনালদোর কান্নার চেয়ে মজার আর কিছু হতে পারে না’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৪, ১২:২২

মঞ্চ তৈরি ছিল। ৩৯ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে সুযোগ এসেছিল রেকর্ড গড়া গোলে পর্তুগালকে জেতানোর। কিন্তু স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। দলকে জেতানোর এবং টানা ষষ্ঠ ইউরোতে গোল করার রেকর্ড গড়ার সুযোগ মিস করে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা।

পরে অবশ্য টাইব্রেকারে গোলকিপার দিয়োগো কস্তার বীরত্বে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। টাইব্রেকারে গোল পাওয়া রোনালদোকে এরপর পড়তে হয়েছে আরেক বিড়ম্বনায়। তাঁর কান্না যে হাসির খোরাক হয়েছে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের জন্য!

একজন এক্স ব্যবহারকারী রোনালদোর কান্না নিয়ে লিখেছেন, ‘আমি দুঃখিত। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কান্নার চেয়ে মজার আর কিছু হতে পারে না।’ জশ বয়েজ নামের এক ফুটবলপ্রেমীর পোস্টটি এ রকম, ‘রোনালদো কাঁদছেন। কারণ, রোনালদো বুঝে ফেলেছেন যে তিনি শেষ হয়ে গেছেন।’

রোনালদোর পেনাল্টি মিস করা নিয়েও আছে প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘এবং তিনি পেনাল্টি মিস করেছেন...বিদায়ের সময় এসে গেছে, রোনালদো।’ পেনাল্টি মিস নিয়ে আরেকজন একটি জিআইএফ পোস্ট করে লিখেছেন, ‘রোনালদো পেনাল্টি মিস করেছেন।’

একজন আবার রোনালদোর কান্নার সমালোচনা করে লিখেছেন, ‘ম্যাচ চলাকালে এভাবে কান্না করতে পারেন না আপনি।’ আরেকজন যেন রোনালদোর প্রতি সহমর্মিতা দেখাতে চাইলেন, ‘আমি আপনাদের এমন কিছু বলছি, যেটা মজার নয়। এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো মাঝমাঠে বসে বাচ্চা একটি মেয়ের মতো কাঁদছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর