শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টারে জার্মানির সামনে স্পেন

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৪, ১১:৪১

গ্রুপ পর্বে পর্তুগালকে হারিয়ে ইতিহাসে নাম লিখিয়েছিল জর্জিয়া। প্রথমবারের মতো ইউরো খেলতে এসে চমক দেখিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল জর্জিয়া। কিন্তু কোয়ার্টারে এসে বিধস্ত হয়েছে তারা। জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেন।

কোলন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। কিন্তু কিছুটা ধারার বিপরীতে ১৮তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে দলটি। ডান প্রান্ত থেকে সতীর্থকে ক্রস দিতে চেয়েছিলেন ওতার কাকাবাদজে। সেই বল আটকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন রবিন লে নরম্যান্দ।

তবে এই গোলের পর পুরো ম্যাচে আর কোনো জমাট আক্রমণই করতে পারেনি জর্জিয়া। ৩৯মিনিটে গোল শোধ করেন রদ্রি। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে বাঁপায়ের দুর্দান্ত শটে গোল করেন তিনি। এতে ১-১ সমতায় ফেরে স্পেন।

সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে জর্জিয়াকে বলতে গেলে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি স্পেন। দ্বিতীয়ার্ধের ছয় মিনিট পার না হতেই লিড নেয় তিনবারের চ্যাম্পিয়নরা। লামিনে ইয়ামালারের ক্রস থেকে গোলমুখে ফাঁকায় বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন রুইস। ৭৪তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল।

তবে অফসাইডের কারণে গোল মিলেনি। ৭৫ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। এবার ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন নিকো উইলিয়ামস। তাকে সহায়তা করেন ফেবিয়ান রুইজ। ৮৩ মিনিটে মাইকেল ওয়ারজাবালের অ্যাসিস্টে বাঁপায়ের দারুণ শটে গোল করেন দানি অলমো। এতে ব্যবধান ৪-১ করেন স্পেন। অবশেষে এই ব্যবধান নিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন।

আগামী শুক্রবার (৫ জুলাই) সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর