শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শিরোপা জিতে রোহিত, ‘এটা আমার সেরা অর্জন, এর জন্য মরিয়া ছিলাম’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১০:৫০

ক্যারিয়ারে কত অর্জন তাঁর। কত রান করেছেন, কত মাইলফলক পেরিয়েছেন, জিতেছেন কত ম্যাচ। অধিনায়ক রোহিত শর্মার অর্জনও কম নয়। কিন্তু অধিনায়ক হিসেবে একটা বৈশ্বিক শিরোপার অভাব ছিল তাঁর। সেই শিরোপা জিততে মরিয়া হয়ে পড়েছিলেন তিনি।

অবশেষে গতকাল সেই অর্জন ধরা দিল রোহিতকে। বার্বাডোজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই শিরোপা জয়ের পর আবেগে আপ্লুত রোহিত নিজেই ঘোষণা দিলেন, এটা তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন। এই ট্রফি জয়ের জন্য মরিয়া ছিলেন তিনি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এটাকেই সেরা সময় বলতে হবে। আমি এটাই বলতে পারি। এর কারণ, যতটা মরিয়া হয়ে আমি এটা জিততে চেয়েছি।’

রোহিত এরপর যোগ করেন, ‘এতগুলো বছর ধরে আমি যত রান করেছি, এটা একটা ব্যাপার। কিন্তু আমি পরিসংখ্যানের ভক্ত নই। আমি ভারতের জন্য ম্যাচ জয়ের কথা ভাবি, ভারতের জন্য ট্রফি জয়ের কথা ভাবি। সব সময় আমি এটার দিকেই তাকিয়ে থাকি।’

স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর ৭ রানে জেতা ফাইনাল শেষে রোহিতের শরীরী ভাষাও বলছিল, ট্রফিটি পেয়ে তিনি আবেগে কতটা ভেসে গেছেন আর কতটাই বা স্বস্তি পেয়েছেন! ম্যাচ শেষে মাঠেই শুয়ে পড়েছেন রোহিত। সেটা ছিল দেখার মতো এক দৃশ্য—মাঠে শুয়ে পড়ে পরম স্বস্তিতে চোখ বুজে আছেন রোহিত।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোহিতের সামনে বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেছেন, ‘আমি এটা খুব করে চেয়েছি। ওই মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি তখন কী ভাবছিলাম, সেটা বলতে চাই না। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কী চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।’

রোহিত এখানেই থামেননি। তিনি বলে চলেন, ‘যদি আমি নিজে মুহূর্তটা ধরে রাখতে পারতাম; কিন্তু সেটা হয় না। আপনি এটা করতে পারবেন না। কিন্তু আমি এটা সব সময় মনে রাখব। এমন মুহূর্তের জন্যই আপনি অপেক্ষা করেন এবং (তখন কী করবেন) পরিকল্পনা করেন না। এটা ঘটে যায়। কারণ, আপনি নির্দিষ্ট একটা বিষয়ের জন্য জীবনে মরিয়া থাকেন। আমার জীবনে এটার জন্য আমি মরিয়া ছিলাম। খুব খুশি যে এবার আমরা সীমানা অতিক্রম করতে পেরেছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর