শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এত বছর পর হঠাৎ কেনো মধুমিতা'র সিঙ্গেল দাবি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১৫:১৩

কলকাতার টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের শোবিজ ক্যারিয়ার শুরু করেন কলকাতার আলোচিত অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর চলচ্চিত্রেও অভিনয় করেন। বর্তমানে চলচ্চিত্র আর টেলিভিশন সিরিজ নিয়ে তিনি ব্যস্ত। অভিনয় জগতে পা রেখেই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তবে কয়েক বছরের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। তারপর থেকে একাধিক নায়কের সঙ্গে নাম জড়িয়েছে গ্ল্যামারাস তারকা মধুমিতা'র।

তবে এখনো নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন ছোট পর্দার সেই জনপ্রিয় ‘পাখি’। এবার নিজেকে সিঙ্গেল রাখার কারণ খোলাসা করলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেই ভিডিও'র ক্যাপশনে লিখেন, কেনো যে আমি সিঙ্গেল, বুঝতেই পারি না।

ভিডিওতে দেখা যায়, এক নারীকে ঘিরে রয়েছে অনেক পুরুষ। সেই নারী নিজের আশপাশে থাকা পুরুষগুলোকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন, পুরুষদের এন্ট্রি রুখে রেখেছেন মধুমিতা, সেই কারণেই ডিভোর্সের এত বছর পরেও তিনি একা। এর আগে এক সাক্ষাৎকারে কলকাতার হট ডিভা মধুমিতা বলেন, যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম, তবে নিজের অভিনয় ক্যারিয়ারে আরও ফোকাস করতে পারতাম।

উল্লেখ্য, মধুমিতার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’ এর নায়ক ছিলেন সৌরভ চক্রবর্তী। সেই ধারাবাহিকের কাজ চলতে চলতেই ভালোবেসেছিলেন পরস্পরকে। ২০১৫ সালে দু'জনে সারেন আইনি বিয়ে। ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। নতুন করে সম্পর্কে জড়ানোর বিষয়ে এই তারকা বলেন, আমি এখন পুরোপুরি সিঙ্গেল। গেলো চার বছর ধরে আমার আগে-পিছে কেউ নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর